Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।

 

ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় তাকে মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। জানা যায়, এই হামলায় ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা জড়িত। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

সূত্র অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে 'হিন্দু সংঘর্ষ সমিতি'র একটি সভা অনুষ্ঠিত হয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে কার্যালয়ে প্রবেশ করে। এ সময় বাইরে থাকা কয়েকজন যুবক হঠাৎ কার্যালয়ে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। তারা কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সোমবার এ হামলার ঘটনায় বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের মাধ্যমে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে সহিংস বিক্ষোভ ও আক্রমণের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং হাইকমিশন কার্যালয়ের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। দুঃখজনক হলো, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। এ ঘটনায় সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

বাংলাদেশ সরকার আরও জানায়, “বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং জাতীয় পতাকার অবমাননা গভীর উদ্বেগজনক। এর আগে গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভের ঘটনা ঘটে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এই হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন স্পষ্টত লঙ্ঘন করেছে।”


Post a Comment

0 Comments